Sunday, 19 June 2022
June 19, 2022
MHV
No comments
June 19, 2022
MHV
No comments
জনশুমারি কী?
কোন দেশের বা কোন নির্দিষ্ট অঞ্চলের মানুষ গণনাকেই মূলত জনশুমারি বলা হয়।
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম
আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত
হয়। এরই
ধারাবাহিকতায় দশ বছর পর-পর ১৯৮১, ১৯৯১,
২০০১ এবং ২০১১ সালে
যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ
এবং পঞ্চম আদমশুমারি ও
গৃহগণনা অনুষ্ঠিত হয়।
এই জনশুমারির মাধ্যমে কোন দেশের
জন্ম-মৃত্যুর হার
সম্পর্কেও জানা
যায়। জানা যায়
সেবামূলক বিভিন্ন ক্ষেত্রে যেমন
শিক্ষা, চিকিৎসা, বেকার,
শিক্ষিত, অশিক্ষিতসহ আরও নানা
তথ্যাদি। এমনকি
কোন নির্দিষ্ট শহর
বা গ্রামের জনসংখ্যাও জানা যায়
এর মাধ্যমে এবং
ভোটার তালিকা তৈরির
কাজেও জনশুমারি ভূমিকা
রাখে।
জনশুমারি
ত্রুটিমুক্ত ও সফল করতে
দেশে এই প্রথমবারের মতো
গণনা ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জনশুমারী ও গৃহগণনা ২০২২. সফল করতে দিনাজপুর জেলার, চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়ন পরিষদে. গননাকারী ও সুপারভাইজারদের ০৪ দিন ব্যাপি প্রশিক্ষন হয়।
Chirirbandar, Zone-5
![]() |
| জনশুমারী ও গৃহগণনা ২০২২, ০৪ দিনের প্রশিক্ষন উদ্ভোদন করেন ৯নং ভিয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ |
![]() |
| জনশুমারী ও গৃহগণনা ২০২২, ০৪ দিনের প্রশিক্ষনের চিত্র |
![]() |
| জনশুমারী ও গৃহগণনা ২০২২, ০৪ দিনের প্রশিক্ষনের চিত্র |
প্রশিক্ষন শেষে নিজ নিজ এলাকায় প্রচার ও লিফলেট বিতরন করা হয়।
![]() |
| এলাকায় প্রচার ও লিফলেট বিতরন করা হচ্ছে |
![]() |
| এলাকায় প্রচার করতে পোষ্টার লাগান হচ্ছে |
![]() |
| এলাকায় প্রচার ও লিফলেট বিতরন করা হচ্ছে |
জনশুমারি ত্রুটিমুক্ত ও সফল করতে দেশে এই প্রথমবারের মতো গণনা ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।
এ লক্ষ্যে একটি ওয়েবভিত্তিক Integrated Census Management System (ICMS) এবং Geographical Information System (GIS) পদ্ধতি ব্যবহারপূর্বক গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
![]() |
| ডিজিটাল পদ্ধতিতে ট্যাপের মাধ্যমে তথ্যনিতে বাড়ী বাড়ী যাওয়া হচ্ছে |
![]() |
| ডিজিটাল পদ্ধতিতে ট্যাপের মাধ্যমে তথ্যনিতে বাড়ী বাড়ী যাওয়া হচ্ছে |
![]() |
| ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২ বৈশিষ্ট্য |
![]() |
| জনশুমারী ২০২২ |
Friday, 17 June 2022
June 17, 2022
MHV
No comments
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রশ্নপত্রে প্রশ্ন.13-খানায় কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়? এর ক্ষেত্রে সার্ভারে ইতোমধ্যে (গত প্রায় দু'দিন যাবত সংগৃহীত) জমাকৃত ডাটা বিশ্লেষণ করে 'অকৃষি' খানার সংখ্যা তুলনামূলকভাবে বেশি প্রতীয়মনা হচ্ছে। এ প্রেক্ষিতে প্রশ্নটির উত্তর পূরণে অধিকতর সতর্কতা অবলম্বনের লক্ষ্যে প্রশ্নপত্রে প্রদত্ত অপশনসমূহের ব্যখ্যা নিম্নরূপভাবে পুনরায় উল্লেখ করা হলো:
(ক) কৃষি: খানার আঙিনায় অথবা আঙিনার বাইরে যত দূরেই হোক না কেন হাঁস-মুরগি/গবাদিপশু পালন, ফলমূল/শাক-সবজি উৎপাদন, শস্য/ফসল উৎপাদন, রেশমগুটি পালন, মৌমাছি চাষ, মৎস চাষ, নার্সারি বা ফলদ/বনজ চাষ করা হলে তা যদি খানার কোন সদস্য কর্তৃক সরাসরি বা খানার তত্ত্বাবধানে (অর্থ উপার্জন বা নিজস্ব ব্যবহারের জন্য) পরিচালনা করা হয় তাহলে উক্ত খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা (কৃষি) হিসেবে বিবেচিত হবে।
(খ) অকৃষি: শুধু খানার ভিতরে বা খানার আঙিনায় দোকান, বিউটি পার্লার, বাঁশ ও বেতের কাজ, দর্জির কাজ, সুতার কাজ, তাঁতের কাজ, বিভিন্ন হস্তশিল্পের কাজ, অনলাইনভিত্তিক বিভিন্ন ব্যবসা অথবা নিজ উদ্যোগে ভাসমান কোন অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন হকার বা ফেরিওয়ালা, নিজস্ব রিকশা/ঠেলাগাড়ি/ইজিবাইক/সিএনজি/গাড়ি ইত্যাদি চালালে বা নিজের গাড়ি ভাড়া দিয়ে নিজেই maintenance করলে উক্ত খানাটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা (অকৃষি) হিসেবে বিবেচিত হবে।
(গ) কোনটিই নয়: খানার বাইরে ব্যবসা করলে, পারিশ্রমিকের বিনিময়ে যেকোন কাজ অথবা সরকারি, অসরকারি বা অন্য যেকোন চাকুরি করলে, বাণিজ্যিক উদ্দেশ্যে বড় খামার (মাছ, গবাদিপশু, হাঁস-মুরগি ইত্যাদি) যেটির আলাদা হিসাব রাখা হয় সেক্ষেত্রে কোনটিই নয় হবে।
(ঘ) কৃষি-অকৃষি উভয়ই: যদি কোন খানায় উপরের (ক) ও (খ) এ বর্ণিত কৃষি ও অকৃষি উভয় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেক্ষেত্রে কৃষি-অকৃষি উভয়ই হবে।





.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





